তিন ব্যাংকে চালু হলো 'টাকা পে কার্ড'

তিন ব্যাংকে চালু হলো 'টাকা পে কার্ড'
দেশের তিনটি ব্যাংক আজ প্রথমবারের মতো জাতীয় ডেবিট কার্ড 'টাকা পে কার্ড' চালু করেছে। ব্যাংকগুলো হলো: ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও সোনালী ব্যাংক।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক অনুষ্ঠানে এই কার্ডের মোড়ক উন্মোচন করেন।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাকা পে কার্ড দিয়ে এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করা যাবে। পাশাপাশি পয়েন্ট অব সেলস মেশিন ও ই-কমার্স লেনদেনে এই কার্ড ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক পরিচালিত ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে টাকা পে কার্ডের মাধ্যমে লেনদেন পরিচালিত হবে। সুতরাং, এই লেনদেন নিরাপদ, সুরক্ষিত এবং নির্ভরযোগ্য হবে। এটি সাশ্রয়ী মূল্যের, সুবিধাজনক এবং ব্যবহার করা সহজ হবে।

টাকা পে কার্ড উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আরেকটি উদ্যোগ টাকা পে কার্ড।

ব্যাংকাররা বলেন, জাতীয় ডেবিট কার্ড ভিসা ও মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিক কার্ড স্কিমগুলোর ওপর থেকে নির্ভরতা কমাবে। এর ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

ব্যাংকাররা আরও জানিয়েছেন, টাকা পে কার্ড প্রাথমিকভাবে অভ্যন্তরীণ লেনদেনের জন্য ব্যবহার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান