হোয়াটসঅ্যাপে আসছে আরেক নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে আরেক নতুন ফিচার
বন্ধুদের পাঠানো ভিডিও চালু থাকা অবস্থায় আগের বা পরের অংশ দ্রুত দেখার সুযোগ দিতে ‘স্কিপ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডস’ সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারী ব্যক্তিরা চাইলেই অন্যদের পাঠানো ভিডিও দেখার সময় পেছনের অংশ (রিওয়াইন্ড) এবং পরের অংশ (ফরওয়ার্ড) সহজে দেখতে পারবেন।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো জানিয়েছে, স্কিপ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডস সুবিধা চালু হলে ভিডিওর ডানদিকে ট্যাপ করলে ১০ সেকেন্ড পরের দৃশ্য দেখা যাবে। আবার বাঁয়ে ট্যাপ করলে ভিডিওর সময়সীমা ১০ সেকেন্ড পিছিয়ে আনা যাবে।

ব্যবহারকারীদের ওপর নতুন এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। তবে এ সুবিধা কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সব স্মার্টফোনে নতুন এ সুবিধা ব্যবহার করা যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা