হোমায়রা হিমুর প্রেমিক রাফি গ্রেফতার

হোমায়রা হিমুর প্রেমিক রাফি গ্রেফতার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৩ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়।


র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।


তিনি বলেন, হোমায়রা হিমুর মৃত্যুর পর অভিযোগ পাওয়া যায়, বয়ফ্রেন্ড রাফির সঙ্গে হিমুর বিয়ের কথাবার্তা চলছিল। কয়েকদিন ধরে হিমুর সঙ্গে রাফির ঝগড়া-বিবাদও হয়েছে। হাসপাতালে হিমুকে ফেলে রাফি পালিয়ে যায়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য রহস্য উদঘাটন করা হবে।


পুলিশ জানায়, রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের হিমু নিজ বাসায় থাকতেন। বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পায়।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার