জুমার দিন আছরের পর যে আমলটি অবশ্যই করবেন

জুমার দিন আছরের পর যে আমলটি অবশ্যই করবেন

মহান আল্লাহ তায়ালা তার বান্দার গুনাহ মাফের জন্য বিশেষ বিশেষ আমলের ব্যবস্থা করেছেন। বেশ কিছু দোয়া রয়েছে, যা পাঠ করলে মহান আল্লাহ খুশি হন। তেমনি সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে পবিত্র জুমার দিন। বিভিন্ন কারণে এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে থাকে।


হাদিসে এসেছে যে ব্যক্তি জুমআর দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এ ছোট্ট দরূদ পাঠ করবে, তার জন্য অনেক সাওয়াব রয়েছে। আমলটি হলো-


উচ্চারণ : ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা’।


এ দরূদ পড়ার ফজিলত
যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ৮০ বার এ দরুদ পড়বে, তার ৮০ বছরের গোনাহ্ মাফ হবে এবং ৮০ বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে।


আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ছোট্ট দরূদটি পড়ার মাধ্যমে উল্লেখিত ফায়েদা লাভের তাওফিক দান করুন। পরকালের বিশ্বনবির সাফায়াত নসিব করুন। আমিন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো