মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল মিন্নির

মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল মিন্নির
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা ওরফে মিন্নি। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে তাঁর আইনজীবীরা এই আপিল করেছেন।

আয়শার আইনজীবী জেড আই খান পান্না হাইকোর্টে আপিল করার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

বরগুনার জেলা ও দায়রা জজ আদালত গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলায় আয়শাসহ ছয়জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন। মামলার বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়ে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি পাঁচ আসামি হলেন রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আঁকন (২১), মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাত (১৯), রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয় (২২) ও মো. হাসান (১৯)। আর খালাস পেয়েছেন রাফিউল ইসলাম, মো. সাগর, কামরুল ইসলাম সাইমুন ও মো. মুসা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা