রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় জাহাজ

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় জাহাজ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বাণিজ্যিক জাহাজ। শনিবার (৪ নভেম্বর) মোংলা বন্দরের হারবাড়ীয়া এলাকায় ভিড়ে এমভি বসুন্ধরা ইমপ্রেস।

ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে কয়লাবোঝাই করে জাহাজটি ২৮ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবাড়ীয়া এলাকায় ভিড়ে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (৪ নভেম্বর) ভোরে মোংলা বন্দরের হারবাড়ীয়া এলাকায় নোঙর করে বাংলাদেশি পতাকাবাহী কয়লাবাহী ওই জাহাজটি। এরপর সকাল থেকেই শুরু হয় জাহাজ থেকে লাইটারে কয়লা খালাসের কাজ। এরপর লাইটারেজে করে কয়লা নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। পরে জেটি থেকে তা সংরক্ষণ করা হবে বিদ্যুৎকেন্দ্রের গোডাউনে।

এর আগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫৪ হাজার ৭০ টন কয়লা নিয়ে ১ নভেম্বর মোংলা বন্দরে আসে এমভি জগ রাজিব নামক ভারতীয় পতাকাবাহী একটি জাহাজ। ওই জাহাজ থেকে পণ্য খালাস এখনো চলমান।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা