সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৬ খাতে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে মোট ২০ খাতে লেনদেন হয়েছে। এর মধ্যে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৯ খাতে। বিপরীতে দর বেড়েছে ৬ খাতে। এছাড়া অন্য ৫ খাতে শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিমেন্ট খাতে। এই খাতে ১ দশমিক ৬ শতাংশ শেয়ারদর কমেছে। পাট খাতে ১ দশমিক ৪ শতাংশ দর কমায় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ট্যানারি খাতে ১ দশমিক ২ শতাংশ দর কমেছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে কাগজ খাতে ১ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৬ শতাংশ, বস্ত্র খাদ্য ও ব্যাংক খাতে দশমিক ২ শতাংশ ও ফার্মা খাতে দশমিক ১ শতাংশ দর কমেছে।
অন্যদিকে দর বেড়েছে ৬ খাতে। খাতগুলো হচ্ছে- ভ্রমণ-অবকাশ, সেবা-আবাসন, সাধারণ বীমা, মিউচ্যুয়াল ফান্ড, আইটি, জ্বালানি-বিদ্যুৎ ও বিবিধ খাত।
অর্থসংবাদ/এমআই