Ortho Songbad আর্কাইভ

শেয়ার ছেড়ে মূলধন বাড়াবে হাক্কানী পাল্প

শেয়ার ছেড়ে মূলধন বাড়াবে হাক্কানী পাল্প
বাজারে সাধারণ শেয়ার ছেড়ে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপারের পরিচালনা পর্ষদ।

শনিবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি তার অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকায় উন্নীত করবে। এজন্য বাজারে ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি শেয়ার থাকবে। এর আগে ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধন সংগ্রহ করায় এবার কোম্পানিটি বাজারে ১০ টাকা ধরে ৫ কোটি শেয়ার ছেড়ে বাকি ৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

আগামী বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের অনুমতি সাপেক্ষে বাজারে নতুন শেয়ার ইস্যু কর মূলধন বাড়াবে হাক্কানী পাল্প।

আলোচ্য সভা শেষে কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার