রাইট শেয়ার ইস্যু করবে ওরিয়ন ইনফিউশন

রাইট শেয়ার ইস্যু করবে ওরিয়ন ইনফিউশন
পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

শনিবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতি ২টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার পাবেন।

জানা যায়, প্রতিটি রাইট শেয়ারের দাম হবে ১০ টাকা, বিপরীতে প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার মূল্য হবে ২০ টাকা।

আগামী বিশেষ সাধারণ সভায় বিনিয়োগকারীদের সম্মতি এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে ওরিয়ন ইনফিউশন রাইট শেয়ার ইস্যু করতে পারবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন