জমি কিনবে ইবনে সিনা

জমি কিনবে ইবনে সিনা
জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসির পরিচালনা পর্ষদ। গতকাল শনিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় জমি কেনার বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুর মৌজায় ৩০ শতাংশ (ডেসিমাল) বা তার সমপরিমাণ জমি ক্রয় করবে। তাতে রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদে ব্যয় হবে ১ কোটি ২০ লাখ টাকা।

তবে ক্রয়কৃত জমি কোন কাজে ব্যয় হবে তা জানা যায়নি।

এদিকে গতকাল অনুষ্ঠিত পর্ষদ সভা শেষে জানা যায়, কোম্পানিটি প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৫ টাকা ২২ পয়সা আয় করেছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন