জেসিআই ঢাকা ওয়েস্টের ব্যাটেল অব দ্যা ব্রাশ অনুষ্ঠিত

জেসিআই ঢাকা ওয়েস্টের ব্যাটেল অব দ্যা ব্রাশ অনুষ্ঠিত
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের উদ্যোগে ষষ্ঠবারের মতো জমকালো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ব্যাটেল অব দ্যা ব্রাশ ৬.০’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির ভিক্টরিয়া কনভেনশনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনলাইনেসহ দেশের ৫০টির বেশি স্কুলের প্রায় পাঁচ শতাধিক বেশি সক্ষম, শারীরিক-মানসিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই কর্মসূচির লক্ষ্য হলো- দেশের জন্য আরও সক্রিয়, উদ্ভাবনী এবং সচেতন ভবিষ্যত প্রজন্ম তৈরি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া।

তিনি বলেন, জেসিআই ঢাকা ওয়েস্ট গত ৬ বছর ধরে সাফল্যের সঙ্গে এই প্রতিযোগিতা আয়োজন করে আসছে। এই উদ্যোগ শিশুদের মেধা বিকাশে দারুণ ভূমিকা রাখছে। তাছাড়া এমন আয়োজন নতুন প্রজন্মকে শিল্পী হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

জেসিআই ঢাকা ওয়েস্টের ব্যাটেল অব দ্যা ব্রাশ অনুষ্ঠিত

চিত্রাঙ্গন প্রতিযোগিতাটিতে বিচারক হিসেবে ছিলেন চিত্রশিল্পী মোরশেদ মিশু ও চিত্রাশিল্পী আফিয়া নূর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোসায়েব আলম, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল ও ন্যাশনাল ট্রেজারার এরফান হক। উপস্থিত ছিলন জেসিআই ঢাকা ওয়েস্টের প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৪ সালের নির্বাচিত প্রেসিডেন্ট এস এম বেলাল।

কনভেনার ছিলেন সুজাউর রহমান ইমন এবং কো-কনভেনার ছিলেন মো. তানভির হাসান।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টির বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি।

বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৪০টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এর মধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বৃহৎ এবং প্রাচীনতম।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি