রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ফের বন্ধ

রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ফের বন্ধ
ভারত-বাংলাদেশ যৌথ মালিকানায় নির্মিত বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুনরায় বন্ধ হয়ে গেছে। মূলত যান্ত্রিক ত্রুটির কারণে এবার বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়। এর আগেও যান্ত্রিক ত্রুটি এবং কয়লা সংকটে বন্ধ হয়েছিল।

বাংলাদেশ ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরামুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উৎপাদন বন্ধ হওয়ার খবর পেয়েছি। আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে।

এর আগে চলতি বছর ১৫ এপ্রিল ও ১৪ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়েছিল।

উল্লেখ্য, ২০১০ সালের আগস্ট মাসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় তাপবিদ্যুৎ করপোরেশনের (এনটিপিসি) মধ্যে সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে সমঝোতা হয়।

এর দুই বছর পর ২০১২ সালের ২৯ জানুয়ারি এনটিপিসির সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়।

তবে শুরু থেকেই সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের পরিবেশগত নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছেন পরিবেশবাদীরা।

বিআইএফপিসিএল কোম্পানির অধীনে ১ হাজার ৩২০ মেগাওয়াটের ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’ মূলত রামপাল বিদ্যুৎকেন্দ্র নামে পরিচিত।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা