অনুমোদিত মূলধন বাড়াবে সোনালী আঁশ

অনুমোদিত মূলধন বাড়াবে সোনালী আঁশ
বাজারে সাধারণ শেয়ার ছেড়ে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ।

গত ১৮ জুলাই প্রতিষ্ঠানটির সহযোগী স্টক কোম্পানির অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি তার অনুমোদিত মূলধন আরও ৫০ কোটি টাকা বাড়াবে। এজন্য বাজারে ১০ টাকা অভিহিত মূল্যে ৫ কোটি শেয়ার ছাড়বে।

বর্তমানে বিদ্যমান কোম্পানিটির ৫০ কোটি অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধনের পরিমাণ ৫ কোটি ৪০ লাখ টাকা।

গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, এখন থেকে ন্যায্য মূল্য নির্ধারণে সোনালী আঁশের সকল সম্পত্তির পরিমাণ কোম্পানিটির হিসাব বিভাগে লিপিবদ্ধ রাখা হবে।

আলোচ্য সভা শেষে কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের জন্য ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

অর্থসংবাদ/আজাদ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন