Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং

দরবৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০২ কোম্পানির মধ্যে ৪৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (৮ নভেম্বর) খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রিমিয়ার সিমেন্টের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৭ দশমিক ২৭ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খান ব্রাদার্স।

বুধবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইনটেক লিমিটেড, দেশবন্ধু পলিমার, আরামিট সিমেন্ট, সিভিও পেট্রো, বিচ হ্যাচারি, বিডি থাই এবং বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার