Ortho Songbad আর্কাইভ

ক্যাপিটেক গ্রোথ ফান্ডের সর্বোচ্চ দরপতন

ক্যাপিটেক গ্রোথ ফান্ডের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০২টি কোম্পানির মধ্যে ১০২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (৮ নভেম্বর) ক্যাপিটেক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এমবি ফার্মার শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৪৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ২০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লিবরা ইনফিউশন।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ক্যাপিটাল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মনোস্পুল পেপার, ন্যাশনাল টি কোম্পানি, আজিজ পাইপস, ইমাম বাটন এবং সোনালী আঁশ লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার