Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে বিডি থাই

দরবৃদ্ধির শীর্ষে বিডি থাই
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১১ কোম্পানির মধ্যে ৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিডি থাইয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খান ব্রাদার্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৭ দশমিক ৬৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইয়াকিন পলিমার।

বৃহস্পতিবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সমতা লেদার, ন্যাশনাল ফীড, খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, ওয়ের্স্টান মেরিন, অলিম্পিক এক্সেসরিজ এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার