Ortho Songbad আর্কাইভ

জুট স্পিনার্সের সর্বোচ্চ দরপতন

জুট স্পিনার্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১১টি কোম্পানির মধ্যে ৯৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৯ নভেম্বর) জুট স্পিনার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৯ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৪৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিবরা ইনফিউশনের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ০৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ দশমিক ৬৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ।

বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- জিল বাংলা সুগার, শ্যামপুর সুগার, শমরিতা হাসপাতাল, আরডি ফুড, নাভানা ফার্মা, আজিজ পাইপস এবং জেমিনি সী ফুড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার