লেনদেনের শীর্ষে দেশবন্ধু পলিমার

লেনদেনের শীর্ষে দেশবন্ধু পলিমার

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (১৫ নভেম্বর) দেশবন্ধু পলিমারের ৫২ লাখ ৮২ হাজার ৫১২টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২০ কোটি ৪৫ লাখ টাকা।


লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেমিনি সি ফুডের আজ ১৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফু-ওয়াং ফুডস।


বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, এমারেল্ড অয়েল, প্যাসিফিক ডেনিমস, বিডি থাই অ্যালুমিনিয়াম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা এবং ইয়াকিন পলিমার লিমিটেড।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন