দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এর মধ্যে বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (১৫ নভেম্বর) ডিএসইতে খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৯০ পয়সা বা ১৪ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৬৯ টাকায় লেনদেন হয়েছে।


দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ।


বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং, প্যাসিফিক ডেনিমস, অলিম্পিক এক্সেসরিজ, বিডি থাই অ্যালুমিনিয়াম, ওয়েস্টার্ন মেরিন, এসকে ট্রিমস এবং ইনটেক লিমিটেড।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন