সিটি ব্যাংক ও এডিএন টেলিকমের মধ্যে চুক্তি

সিটি ব্যাংক ও এডিএন টেলিকমের মধ্যে চুক্তি
সম্প্রতি সিটি ব্যাংক এবং এডিএন টেলিকম লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এমপ্লয়ী ব্যাংকিং সুবিধার পরিধি বিস্তৃত করতে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুক্তির আওতায় এখন থেকে এডিএন টেলিকম লিমিটেডের সকল ব্যাংকিং কার্যক্রম সিটি ব্যাংকের এমপ্লয়ী ব্যাংকিং-এর মাধ্যমে সম্পন্ন হবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ও এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল্লাহ চৌধুরী, চিফ ইকোনমিস্ট এন্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার, হেড অব এমপ্লয়ী ব্যাংকিং হাসান উদ্দিন আহমেদ এবং এডিএন টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন, ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার জিয়াউল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি