ব্লকে ইসলামী ব্যাংকের ২৫৬ কোটি টাকার লেনদেন

ব্লকে ইসলামী ব্যাংকের ২৫৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৩টি কোম্পানির ৮ কোটি ১৩ লাখ ৫১ হাজার ৭৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৭৩ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (১৫ নভেম্বর) ব্লকে সর্বোচ্চ লেনদেন হওয়া ইসলামী ব্যাংকের ২৫৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


লেনদেনের দ্বিতীয় স্থানে সী পার্ল বীচের ১ কোটি ৭৮ লাখ এবং তৃতীয় স্থানে ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


এছাড়া, ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো গ্রীণ সুকুরের ১ কোটি ৫০ লাখ ৩০ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ১৭ লাখ ৬১ হাজার, শাহজীবাজার পাওয়ারের ১ কোটি ১৩ লাখ ৮৮ হাজার, দেশবন্ধু পলিমারের ১ কোটি ৩ লাখ ৩৮ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯৭ লাখ ১৩ হাজার, স্কয়ার ফার্মার ৯১ লাখ ৫৩ হাজার এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৫৩ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন