এসপি পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি

এসপি পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। একই সঙ্গে তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে নড়াইল ও চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। বাকি ১৪ কর্মকর্তাকে পুলিশের অন্য ইউনিটে বদলি করা হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।


নড়াইল জেলার পুলিশ সুপার মোছা. সাদিরা খাতুনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, ডিএমপির মো. মেহেদী হাসানকে নড়াইল জেলার পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে নৌ পুলিশে এবং ডিএমপির আর. এম ফয়জুর রহমানকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা