তিন কোম্পানির শেয়ার হল্টেড

তিন কোম্পানির শেয়ার হল্টেড

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে তিন কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, প্যাসিফিক ডেনিমস ও ইভিন্স টেক্সটাইল লিমিটেড।


সূত্র মতে, আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আজ বেলা ১২টা ১১ মিনিট পর্যন্ত ইভিন্স টেক্সটাইলের স্ক্রিনে ১৫ লাখ ১২ হাজার ২৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।


একই সময় প্যাসিফিক ডেনিমসের স্ক্রিনে ৬ লাখ ৯৫ হাজার ১৪৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারটির সমাপনী দরছিল ১১ টাকা ৬০ পয়সা।


এই সময়ে খুলনা প্রিন্টিংয়ের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন