অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা

অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে তিশার ঘনিষ্টজনরা জানিয়েছেন, গতকাল (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে। এরপর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।


জানা গেছে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তানজিন তিশার প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু বেশকিছু দিন ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল।


তিশা বুধবার রাতে রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।


তিশার ঘনিষ্টজনরা আরও জানান, ঢাকা মেডিকেল থেকে তিশাকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার