Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানি দু’টি হচ্ছে- বিকন ফার্মা এবং এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানি দুটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।


বিকন ফার্মার দীর্ঘমেয়াদি ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। আর এস্কয়ার নিটের দীর্ঘমেয়াদি ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।


কোম্পানিটি দু’টির ৩০ জুন,২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার