ব্লকে ৩৬ কোটি টাকার লেনদেন

ব্লকে ৩৬ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৯ লাখ ২ হাজার ৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ৭২ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটি ১৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

স্কয়ার ফার্মা ৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সি অ্যান্ড এ টেক্সটাইল ৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া, আজ ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েল ১ কোটি ৭৬ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৯ লাখ, এইচ.আর টেক্সটাইল ১ কোটি ৯১ লাখ, জেনেক্স ইনফোসিস ৮৩ লাখ ও কেডিএস এক্সেসরিজ ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন