ইসলামী ব্যাংকের শাখা পর্যায়ে রেমিট্যান্স লাউঞ্জ চালু

ইসলামী ব্যাংকের শাখা পর্যায়ে রেমিট্যান্স লাউঞ্জ চালু
শাখা পর্যায়ে রেমিট্যান্স লাউঞ্জ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় রেমিট্যান্স লাউঞ্জ চালু করা হয়। এর মাধ্যমে গ্রাহকরা আরও উন্নত ও দ্রুত রেমিট্যান্স সেবা গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে ব্যাংকের সকল শাখায় রেমিট্যান্স লাউঞ্জ চালু করা হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে এ লাউঞ্জের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মোঃ রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব-এ-আলম, ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম আবু সিদ্দিকী, মোঃ নাসিম আহমেদ, মোহাম্মদ শাহাদাত উল্যাহ ও নজরুল ইসলাম এবং ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি