সাউথইস্ট ব্যাংকে ব্যামেলকো সম্মেলন

সাউথইস্ট ব্যাংকে ব্যামেলকো সম্মেলন

সাউথইস্ট ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত ‘ব্যামেলকো সম্মেলন-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড মডেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


ব্যাংকটির সকল শাখার শাখা প্রধান, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপশাখা ও অফশোর ব্যাংকিং ইউনিট প্রধানসহ সর্বমোট ৩২৪ জন উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়া, ব্যাংকটির প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দও উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।


সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্যে তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক সাম্প্রতিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।


বিএফআইইউর যুগ্ম পরিচালক মো. রোকন-উজ-জামান এবং যুগ্ম পরিচালক মো. আজমল হোসেন তিনটি অংশগ্রহণমূলক সেশনের মাধ্যমে অনলাইন জুয়া এবং বাজি (Gambling and Betting), ভার্চুয়াল মুদ্রা তথা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, ট্রেড বেজড মানি লন্ডারিং (TBML), ক্রেডিট ব্যাকড মানি লন্ডারিং (CBML) ইত্যাদি বিষয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের প্রধান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা


মো. মাসুম উদ্দিন খান সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি