Ortho Songbad আর্কাইভ

সিলকো ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা

সিলকো ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ নভেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের বছর প্রথম প্রান্তিকে ২৯ পয়সা আয় করেছিলো কোম্পানিটি।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার