Ortho Songbad আর্কাইভ

ডাচ-বাংলা ব্যাংকের নাম সংশোধনে সম্মতি

ডাচ-বাংলা ব্যাংকের নাম সংশোধনে সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির নাম ‘ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘ডাচ-বাংলা ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

আগামীকাল (২৭ নভেম্বর) থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হবে।

নাম সংশোধন ছাড়া ব্যাংকের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার