Ortho Songbad আর্কাইভ

ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন

ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ক্রেডিট রেটিং বা ঋণমান নির্ণয় সম্পন্ন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড। ওয়াটা কেমিক্যালসের দীর্ঘমেয়াদে ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।

কোম্পানিটির জুন ৩০, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার