Ortho Songbad আর্কাইভ

জুট স্পিনার্সের সর্বোচ্চ দরপতন

জুট স্পিনার্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৮৫টি কোম্পানির মধ্যে ১৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদির দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (২৯ নভেম্বর) জুট স্পিনার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৭ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ০২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ঢাকা ডাইংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ দশমিক ৫২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৪৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।


বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- হাওয়েল টেক্সটাইল, প্রাইম ব্যাংক, মেঘনা কনডেন্সড মিল্ক, নাভানা সিএনজি, মেঘনা পেট্রোলিয়াম, পূবালী ব্যাংক এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার