৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম স্টিল, এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, ফু ওয়াং ফুড, রানার অটো এবং বিএসআরএম লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, ফু ওয়াং ফুড এবং রানার অটোর ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। আর বিএসআরএম স্টিল এবং বিএসআরএম লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

বিএসআরএম স্টিল
কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এপেক্স স্পিনিং
কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ৩’এবং স্বল্পমেয়াদে এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন,২০২৩ এবং ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এপেক্স ফুডস
কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ১’এবং স্বল্পমেয়াদে এসটি-৩’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ জুন,২০২৩ এবং ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ফু-ওয়াং ফুড
কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি২’এবং স্বল্পমেয়াদে এসটি-৩’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ এবং ১৬ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

রানার অটো
কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ১’এবং স্বল্পমেয়াদে এসটি-৩’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

বিএসআরএম লিমিটেড
কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ+’এবং স্বল্পমেয়াদে এসটি-২ ’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ জুন,২০২৩ এবং ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন