Ortho Songbad আর্কাইভ

আফগানিস্তানে ৮৩ যাত্রীসহ বিমান বিধ্বস্ত

আফগানিস্তানে ৮৩ যাত্রীসহ বিমান বিধ্বস্ত
আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিমানটি রাজধানী কাবুল থেকে হেরাতে যাচ্ছিল। উড্ডয়নের পর দেশটির উত্তরাঞ্চলীয় গজনি প্রদেশের দেহ ইয়ান নামক জেলায় বিমানটি বিধ্বস্ত হয়। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

সোমবার দেশটির পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে।

বিবিসি জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন ওই বিমানটি কাবুল থেকে হেরাতের উদ্দেশে উড্ডয়নের পর স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় রাজধানী থেকে দক্ষিণ-উত্তরের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। প্রযুক্তিগত কারণে বিমানটি বিধ্বস্ত হয়। পরে বিমানটিতে আগুন ধরে যায়।

তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

মুল সাইট থেকে

পুজিবাজার