Ortho Songbad আর্কাইভ

রোববার লেনদেন বন্ধ তিন কোম্পানির

রোববার লেনদেন বন্ধ তিন কোম্পানির
রেকর্ড ডেটের কারণে আগামী রোববার (১০ ডিসেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

কোম্পানিগুলো হলো- বিডি মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং ও তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত বুধবার স্পট মার্কেটে লেনদেন শুরু করা কোম্পানিগুলোর আজ লেনদেন শেষ হবে। ফলে রেকর্ড ডেটের কারণে পরবর্তী কার্যদিবস তথা রোববার কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার