Ortho Songbad আর্কাইভ

রবিবার স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি

রবিবার স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ১৭ ডিসেম্বর, রবিবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।

আগামী ১৮ ডিসেম্বর, সোমবার কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ডিসেম্বর।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার