সাম্প্রদায়িক অপশক্তি এখনও দেশে ডালপালা মেলে আছে

সাম্প্রদায়িক অপশক্তি এখনও দেশে ডালপালা মেলে আছে
বাংলাদেশকে সাম্প্রদায়িকতামুক্ত করতে হলে বিএনপি-জামায়াতের নেতৃত্বে যে অপশক্তি স্বাধীনতার প্রতি হুমকি প্রদর্শন করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি হুমকি দিয়ে যাচ্ছে। দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেয়ার চক্রান্ত করছে তারা। তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ৭১’র চেতনা আর আত্মশক্তিতে বলীয়ান একটি জাতি কখনও পরাজিত হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনও দেশে ডালপালা মেলে আছে। মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলিয়ান হয়ে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। একাত্তরের যে অপশক্তি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল, সে সাম্প্রদায়িক অপশক্তি বাংলার মাটিতে এখনো ডালপালা মেলে আছে। এরাই স্বাধীনতা ও বিজয়ের শত্রু।

এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস