ব্লকে ২৬ কোটি টাকার লেনদেন

ব্লকে ২৬ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬৫টি কোম্পানির ৫৮ লাখ ৩৭ হাজার ৮৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬ কোটি ৫৭ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। কোম্পানিটি ৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বৃহস্পতিবার ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জহোলসিম বাংলাদেশেল ১ কোটি ৪৪ লাখ ৩১ হাজার, একমি পেস্টিসাইডের ১ কোটি ৪২ লাখ ৬৩ হাজার, বীচ হ্যাচারির ১ কোটি ৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন