দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৮ প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ডিএসইতে ফান্ডটির ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।


দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্যাসিফিক ডেনিমসের শেয়ারপ্রতি দর বেড়েছে ৮ দশমিক ৭২ শতাংশ।


বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইউনিয়ান ক্যাপিটাল,আজিজ পাইপস, ইবনে সিনা, অলিম্পিক এক্সেসরিজ, ইভেন্স টেক্সটাইল, ওয়েস্টার্ন মেরিন এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক মিউচুয়াল ফান্ড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন