সপ্তাহজুড়ে বিডি মনোস্পুলের সর্বোচ্চ দরপতন

সপ্তাহজুড়ে বিডি মনোস্পুলের সর্বোচ্চ দরপতন

বিদায়ী সপ্তাহে (১০ ডিসেম্বর-১৪ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৫টির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেডের (বিডি মনোস্পুল)।


ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সপ্তাহের ব্যবধানে বিডি মনোস্পুলের শেয়ার দাম কমেছে ১১ দশমিক ২৬ শতাংশ।


সি পার্ল বিচ রিসোর্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০ দশমিক ৪২ শতাংশ। আর ১০ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে শমরিতা হসপিটাল লিমিটেড।


টপটেন লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং, সমতা লেদার, এশিয়ান টাইগার সন্ধ্যানী লাইফ গ্রোথ ফান্ড, মুন্নু সিরামিক, পেপার প্রসেসিস এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন