আ. লীগের বিজয় শোভাযাত্রা ১৯ ডিসেম্বর

আ. লীগের বিজয় শোভাযাত্রা ১৯ ডিসেম্বর
আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীতে আওয়ামী লীগের বিজয় র‍্যালি কর্মসূচি ছিল। সেটি পিছিয়ে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) করা হয়েছে।

কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে সোমবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হবে। যে কারণে আওয়ামী লীগ বিজয় মিছিল পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

তিনি বলেন, কুয়েতের সাবেক আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে আগামীকাল ১৮ ডিসেম্বর একদিনের শোক পালন করবে বাংলাদেশ। কাজেই আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা ১৮ তারিখের পরিবর্তে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ওবায়দুল কাদের জানান, মঙ্গলবার বেলা আড়াইটায় বিজয় শোভা যাত্রাটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস