অর্থনৈতিক মুক্তিতে কাজ করছে এনআরবিসি ব্যাংক

অর্থনৈতিক মুক্তিতে কাজ করছে এনআরবিসি ব্যাংক
নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে অর্থায়ন করছে এনআরবিসি ব্যাংক। মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। মহান বিজয় দিবসের আলোচনায় এসব কথা বলেছেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল।

রবিবার (১৭ ডিসেম্বর) গুলশান শাখার মিটিং রুমে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

পারভেজ তমাল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল স্বাধীন সোনার বাংলা গড়া। তিনি রাজনৈতিক স্বাধীনতা দিয়ে গেলেও অর্থনৈতিক মুক্তির কাজটি শেষ করতে পারেননি। বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এনআরবিসি ব্যাংক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, এফসিসিএ, এ কে এম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ অলিউর রহমান, লকিয়ত উল্লাহ, এএম সাইদুর রহমান, বিকল্প পরিচালক ডা. কুতুবুদ্দিন, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল(অব.) আবু এসরার, ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া।

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন এনআরবিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি