ফের বাড়লো জ্বালানি তেলের দাম

ফের বাড়লো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে বুধবার জ্বালানি তেলের দাম বেড়েছে। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির দাবিতে লোহিতসাগর দিয়ে চলাচল করা জাহাজের ওপর হামলা জোরদার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে সংকট আরো ঘনীভূত হয়েছে।


এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৬ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১৭ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে।


এরই মধ্যে লোহিতসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে বহু দেশের সমন্বয়ে নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হুতিদের হামলা থেকে জাহাজগুলোকে রক্ষা করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।


কিন্তু গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে লোহিতসাগরে হামলা অব্যাহত রাখার আঙ্গীকার করেছে হুতি। মার্কিন টাস্কফোর্সকে প্রতিরোধেরও ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। এমন পরিস্থিতিতে আমদানি-রপ্তানিকারকরা লোহিতসাগরের পরিস্থিতির দিকে নজর রাখছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না