Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে আইসিবি এমসিএল ফান্ড

দরবৃদ্ধির শীর্ষে আইসিবি এমসিএল ফান্ড
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫৯ প্রতিষ্ঠানের মধ্যে ৫৫ টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ডিএসইতে আইসিবি এমসিএল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা বা ৯ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আর ৭০ পয়সা বা ৫ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এর শেয়ারপ্রতি দর বেড়েছে ৫ দশমিক ১৯ শতাংশ।

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- কোহিনূর কেমিক্যাল, ইউনিয়ন ক্যাপিটাল, ফাইন ফুডস, এ্যাপেক্স ফুডস, রূপালী ব্যাংক, মনোস্পুল পেপার এবং বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার