ফের দাম বেড়েছে পেঁয়াজের

ফের দাম বেড়েছে পেঁয়াজের
এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে দেশি পেঁয়াজের দাম বেড়ে কেজিপ্রতি ১২০ টাকায় পৌঁছেছে।

অপরদিকে আমদানি করা ভারতীয় পেঁয়াজ খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১৩০ থেকে সর্বোচ্চ ১৫০ টাকা দরে।

আজ বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও রেলগেট, দক্ষিণ বনশ্রী, গোড়ান বাজার, মালিবাগ বাজারসহ আশপাশের বেশকিছু স্থানীয় খুচরা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

এসব বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, সরবরাহ কম থাকায় ভারতীয় এবং পুরোনো দেশি পেঁয়াজের দাম বেড়েছে। পাবনা, ফরিদপুর ও মাদারীপুরের নতুন পেঁয়াজ এখনও ক্ষেতে আছে। তীব্র শীতের কারণে কৃষক ক্ষেত থেকে পেঁয়াজ ওঠাতে পারেননি। এ কারণে বাজারে পেঁয়াজ কম এসেছে। ফলে দাম বেড়েছে। এছাড়া আমদানি করা পেঁয়াজের পরিমাণও কম।

অন্যদিকে পেঁয়াজের ঊর্ধ্বমুখী দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা বলেছেন, নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান