টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর

টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
শিশুতোষ শিক্ষা ও বিনোদনমূলক টেলিভিশন সিরিজ সিসিমপুর আবারও শুরু হতে যাচ্ছে। ২০২৪ সালের ৬ জানুয়ারি থেকে সপ্তাহের শনি, রবি ও সোমবার বিকেল ৫টায় আরটিভিতে প্রচারিত হবে সিরিজটি।

মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার একই সময়ে তা পুনঃপ্রচারিত হবে। এতে সপ্তাহে ছয় দিন বিকেল ৫টায় টিভিতে সিসিমপুর দেখতে পাবে শিশুরা।

সম্প্রতি সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ডিস্ট্রিবিউশন পার্টনার ওয়াটারমার্ক এমসিএলের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে আরটিভির।

টেলিভিশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং ওয়াটারমার্ক এমসিএলের ব্যবস্থাপনা পরিচালক পলাশ মিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ সময় সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলমসহ তিন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার