লোকসানে ১২ খাতের বিনিয়োগকারীরা

লোকসানে ১২ খাতের বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (১৭ ডিসেম্বর-২১ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১২ খাতে। দর কমাতে ১২ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন। অন্যদিকে দর অপরিবর্তিত রয়েছে ৪টি খাতে। বাকী ৪টি খাতে দর বেড়েছে।


ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ভ্রমণ খাতে। এই খাতে ১২ দশমিক ১০ শতাংশ দর কমেছে। সাধারণ বিমা খাতে ১ দশমিক ৬০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।


এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিরামিক খাতে ১ দশমিক ৫০ শতাংশ, সেবা-আবাসন খাতে ১ দশমিক ২০ শতাংশ, পাট খাতে ১ দশমিক ১০ শতাংশ, বস্ত্র খাতে ০ দশমিক ৬০ শতাংশ, সিমেন্ট খাত, জীবন বিমা খাত ও ট্যানারী খাতে সামন ০ দশমিক ৪০ শতাংশ, আইটি খাত ও প্রকৌশল খাতে ০ দশমিক ২০ শতাংশ এবং বিবিধ খাতে ০ দশমিক ১০ শতাংশ দর কমেছে।


অন্যদিকে অপরিবর্তিত যোগাযোগ খাত, কাগজ খাত, খাদ্য খাত এবং আর্থিক খাত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন