নোয়াখালীতে সোশ্যাল ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ

নোয়াখালীতে সোশ্যাল ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ

সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রায় চারশত সয়াবিন ও মরিচ চাষীর মাঝে ৪ শতাংশ মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। সম্প্রতি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিনিয়োগ বিতরণ করা হয়।


ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ব বিভাগের প্রফেসর ড. এম. আব্দুল করিম, সোশ্যাল ইসলামী ব্যাংকের এসএমই এন্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান সাদাত আহমাদ খান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশনের প্রধান মো. মনিরুজ্জামান, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ওয়ালী উল্লাহ, নোয়াখালী জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সাপ্লাই চেইন প্রধান মো. মুজিবুল হক, ব্যাংকের মাইজদী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নূর-উন-নবী পাটোয়ারী. সুবর্ণচর শাখার ব্যবস্থাপক মো. মাহমুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষানীরা।


সভাপতির বক্তব্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক নোয়াখালীর সুবর্ণচরে প্রতিবছরের মতো এবারো প্রায় চারশত কৃষকের মাঝে ৪ শতাংশ মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করেছে। পর্যায়ক্রমে এই এলাকার সকল কৃষকের মাঝে বিনিয়োগ সুবিধা প্রদানের মাধ্যমে দেশকে খাদ্যে স্বনির্ভর করতে সোশ্যাল ইসলামী ব্যাংক প্রত্যক্ষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


প্রধান অতিথির বক্তব্যে, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সোশ্যাল ইসলামী ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানান। অন্যান্য ব্যাংককেও কৃষিখাতে বিনিয়োগের আহবান জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি