ফের বাড়লো স্মারক স্বর্ণমুদ্রার দাম

ফের বাড়লো স্মারক স্বর্ণমুদ্রার দাম
সোনা ও রূপার স্মারক মুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি সোনার মুদ্রার দাম পাঁচ হাজার টাকা করে বাড়িয়ে এক লাখ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। এছাড়া স্মারক রৌপ্য মুদ্রার দাম এক হাজার টাকা বা‌ড়ি‌য়ে ৬ হাজার টাকা করা হ‌য়ে‌ছে।

নতুন এ দাম ২৭ ডি‌সেম্বর (বুধবার) থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে বাড়ার পর স্মারক মুদ্রার দাম বাড়া‌ল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণের তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রাগুলো (বাক্সসহ) প্রতিটি ৯৫ হাজার টাকায় পুনঃনির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর বাংলা‌দেশ ব্যাংক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দেয়। যা ২৩ নভেম্বর থেকে কার্যকর হয়। এছাড়া বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এর মধ্যে রয়েছে- বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী-১৯৯৬, বাংলাদেশ ব্যাংক রজত জয়ন্তী- ১৯৯৬, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন-১৯৯৮, বাংলাদেশের ৪০তম বিজয় বার্ষিকী, ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী- ২০১১, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ- বাংলাদেশ ২০১১, বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ ১৯১৩-২০১৩, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১ এবং বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির মুদ্রা রয়েছে। এসব রূপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম। এসব স্মারক রৌপ্য মুদ্রার দাম ৬ হাজার টাকা।

এদিকে গত ২৩ ডি‌সেম্বর সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা ২৪ ডি‌সেম্বর থেকে কার্যকর হয়। ওই মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এখন সোনা ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৫ হাজার ৬৯৯ টাকায় বিক্রি হ‌চ্ছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান