পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অজয় কুমার

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অজয় কুমার
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অজয় কুমার চক্রবর্তী। তিনি এতদিন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মনোয়ার হোসেনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

অন্যদিকে, অপর প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সাহেদুল ইসলামকে দুবাইয়ে ডেপুটি কনসাল জেনারেল পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগের চুক্তির অনুরূপ শর্তে যোগদানের তারিখ থেকে ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত এ নিয়োগ দেওয়া হয়েছে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা